রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্পেশাল করোনা সন্দেশ
দি নিউজ লায়ন; রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্পেশাল করোনা সন্দেশ। যা নিয়ে এসেছে রাঁচির মিষ্টি ব্যবসায়ী কমল আগরওয়াল। এই রসগোল্লা বানাতে ব্যবহার করা হয়েছে করলা, আদা, কাঁচা লংকা এবং হলুদের মতো উপকরণ। এই মিষ্টির নাম ইমিউনিটি বর্ধক রঙিন রসগোল্লা।
কমল আগরওয়ালের দাবি এই রসগোল্লা আদা, হলুদ, করলার মতো উপকরণে তৈরি বলে এতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। রাঁচিতে ইতোমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এই রসগোল্লা। তবে চাহিদা বাড়ায় এখন তিনি ধনেপাতা, এলাচ, চবনপ্রাশ, কিউই, আমলা, বিটরুট, তুলসি এবং পুদিনার মতো উপকরণ দিয়েও ভিন্ন ভিন্ন স্বাদের রসগোল্লা তৈরি করছেন।


Post a Comment